তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

দেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘ফেরেশতে’

ইরানি সিনেমা ‘ফেরেশতে’। ছবি : সংগৃহীত
ইরানি সিনেমা ‘ফেরেশতে’। ছবি : সংগৃহীত

তিন বছর আগে নির্মিত জয়া আহসানের প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জাতীয় পুরস্কার জিতেছে। এ ছাড়া মুভিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী হিসেবেও স্থান পেয়েছিল।

এ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত আলোচিত সিনেমাটি। তবে চলতি মাসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে সিনেমাটির মুক্তি ঘোষণা দিয়েছে। একই সঙ্গে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, প্রযোজকদের সঙ্গে মুক্তিসংক্রান্ত আলোচনা চলছে।

সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী প্রমুখ। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া আহসান।

জয়া আহসান অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমাটি গত ১৮ জুলাই কলকাতায় মুক্তি পায়। এতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকিরামন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X