রাজু আহমেদ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’। এটি একটি রোমান্টিক ডুয়েট, যা ডিজিটাল যুগে দূরত্বের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। গানে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী অঙ্কন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামেও পরিচিত। গানটির সুর করেছেন সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভ। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়ক-গীতিকার প্রগতা নওহা তিনি নারী কণ্ঠের কথাগুলো লিখেছেন, যা গানে আবেগ এবং প্রবাসী জীবনের গভীরতা যোগ করেছে। গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে আজ বুধবার রাতে প্রকাশ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।

গানের কথায় আজকের পৃথিবীতে, যেখানে সেকেন্ডের মধ্যেই সাগর পাড়ি দেওয়া যায় আর একটি ক্লিকেই দূরত্ব ঘুচে যায়, তবুও মন মাঝে মাঝে ফাঁকা লাগে। কিছু কথা অজানাই থেকে যায়, নীরবতা ভারী হয়ে ওঠে, আর মাইলের পর মাইল দূরত্ব আরও দীর্ঘ মনে হয়। ‘লং ডিসট্যান্স লাভ’ সেই অপুরণীয় শূন্যতার গল্প—অপেক্ষার নীরব ব্যথা, দূরত্বে থেকেও কাছাকাছি থাকার কষ্ট-মধুর অনুভূতি তুলে আনবে।

শুভেন্দু দাস শুভর হৃদয়স্পর্শী সুর আর অঙ্কনের লেখা এই গান যেন বাতাসে ভেসে যাওয়া এক অপ্রেরিত চিঠি, যেখানে আছে একদিকে অভাব আর অন্যদিকে আশা। গানটি মনে করিয়ে দিবে—ভালোবাসা দূরত্বেও বেঁচে থাকে, ফিসফিসে কথার স্মৃতিতে, দূরের তারার মতো—যা ধরা যায় না, কিন্তু আবার মুছেও যায় না। গানের কথায় এমন ভাবেই উঠে আসবে না-পাওয়া ফোন কল, নির্ঘুম রাত, আর ভেসে থাকা স্মৃতির ছবি।

‘লং ডিসট্যান্স লাভ’ অনুপস্থিতিকে সুরে বেঁধে এক আবেগঘন ভালোবাসার গল্প তৈরি করেছে। সুরকার শুভেন্দু দাস শুভ সুরের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন।

গানটির ভিজ্যুয়ালে আছে নতুনত্ব। প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার একটি ভিডিও সাদা-কালোতে প্রকাশ হবে। রঙ সরিয়ে রেখে শুধু আবেগ, নড়াচড়া আর আলোকছায়াকেই সামনে আনা হয়েছে এর ভিজুয়্যালে। অন্ধকার আর আলো মিলিয়ে তৈরি হয়েছে ভালোবাসা আর দূরত্বের দ্বৈত অনুভূতি, যা ভিডিওটিকে দিয়েছে চিরন্তন সিনেমাটিক আবহ।

গানটির ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব এবং প্রযোজনা করেছে রানআউট প্রোডাকশনস। ভিডিওটি শুট করা হয়েছে এক পরিত্যক্ত গ্যালারিতে, যেখানে সমসাময়িক নৃত্যশিল্পীরা দূরত্বের যন্ত্রণা আর ভালোবাসার দৃঢ়তাকে নৃত্যে প্রকাশ করেছেন। প্রতিটি আলো, প্রতীক আর নাচের ভঙ্গিমা যেন বাড়িয়ে দিবে অপেক্ষা আর ভালোবাসার আবেগ। গানটির একটি প্রোমো এরই মাঝে প্রকাশ পেয়েছে। তারপরই শ্রোতাদেরমাঝে গানটি নিয়ে বেড়েছে আলোচনা।

এর আগে এক বছরের অপেক্ষার পর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের নতুন গান বাজি প্রকাশ পায় আগস্টের ২৩ তারিখ। এবারা আসছে ‘লং ডিসট্যান্স লাভ’।

হাশিম মাহমুদের লেখা ‘বাজি’র কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও শিল্পী ইমন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১০

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১২

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৩

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১৫

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১৬

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১৭

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৮

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৯

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

২০
X