তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভর একঝলক

আরিফিন শুভ । ছবি : সংগৃহীত
আরিফিন শুভ । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার পা রাখলেন বলিউডে। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি। সিরিজটি ১৩ সেপ্টেম্বর সনি লিভে মুক্তি পাবে।

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেখানে একঝলক দেখা গেছে শুভকেও। সত্তরের দশকের আবহে সাজানো লুকে তাকে দেখে দর্শক এরই মধ্যে চমকে গেছেন।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক রেট্রো লুকে হাজির হতে দেখা যায়। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কোথাও সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকেই ১৯৭০-এর দশকের ফ্যাশন ও স্টাইল নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

মুক্তিযুদ্ধ-প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের পরিচিত মুখ সৌরসেনি মিত্র। তিনি শুভর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, দর্শকদের কাছে যেন সিরিজটি সত্যিকারের সত্তরের দশকে ফিরে যাওয়ার অভিজ্ঞতা তৈরি করে—সেটিই তাদের মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X