বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী I ছবি : সংগৃহীত
আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেপাড়ায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর রসায়ন নিয়ে নতুন করে গুঞ্জন ডানা মেলতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির রোমান্টিক ছবি ও পাল্টাপাল্টি ক্যাপশন নেটিজেনদের দ্বিধায় ফেলে দিয়েছে—এটা কি শুধুই সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান?

সামাজিক মাধ্যমে রোমান্সের ঝড় মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। প্রকাশিত ছবিতে আবছা আলোয় শুভর বুকে মাথা রেখে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশী। তার পরনে ছিল শিউলী ফুল আঁকা শাড়ি।

তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাদের ক্যাপশন। আরিফিন শুভ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ ঠিক যেন সেই কথারই প্রতিউত্তরে ঐশী তার পোস্টে লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ ছন্দে বাঁধানো এই পাল্টাপাল্টি ক্যাপশন প্রেমের গুঞ্জনকে উসকে দিলেও, অভিজ্ঞরা একে দেখছেন আসন্ন সিনেমার প্রমোশন হিসেবেই।

দীর্ঘ প্রতীক্ষার ‘নূর’ আসছে ওটিটিতে শুভ-ঐশীর এই রোমান্টিক আবহ মূলত তাদের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘নূর’-এর মুক্তির ইঙ্গিত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। অবশেষে জানা গেল, সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ প্লাস’-এ।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে।

কবে মুক্তি? গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেছে যে, সিনেমাটি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই ট্রেলার প্রকাশ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে শুভ-ঐশী জুটির এই থ্রিলার রোমান্টিক সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X