তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

‘মধ্যবর্তিনী’তে দীপা-ইমতু

দীপা ও ইমতু । ছবি : সংগৃহীত
দীপা ও ইমতু । ছবি : সংগৃহীত

সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে মুরাদ পারভেজের রচনা ও পরিচালিত খণ্ডনাটক ‘শেষের গল্প’। নাটকে দীপার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নাটকটিতে দীপা তার চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিতও হন। একই পরিচালকের রচনায় জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’তে অভিনয় করলেন দীপা খন্দকার। ‘শেষের গল্প’তে দীপার সহশিল্পী ছিলেন জাহিদ হোসেন শোভন। ‘মধ্যবর্তিনী’ নাটকে দীপার সহশিল্পী হিসেবে আছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা, মডেল ইমতু রাতিশ। এরই মধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশন রশিদপুর চা-বাগানের নাটকটির দৃশ্য ধারণ শেষে গতকাল সকালের ট্রেনে শিল্পীরা ঢাকায় ফিরেছেন। নাটকটিতে ইমতু অভিনয় করেছেন চা বাগানের ম্যানেজারের চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মুরাদ পারভেজের শেষের গল্প নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। অনেক দর্শক আমাকে শেষের গল্পতে অভিনয়ের জন্য তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। বিশেষত যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, সেই চরিত্রটি নিয়ে তারা তাদের অভিমত প্রকাশ করেছেন। মধ্যবর্তিনীও আমাদের জীবনেরই গল্প। স্বামী-স্ত্রীর মাঝখানে তৃতীয় কারও প্রবেশের সে আরেক জীবনের গল্প। পরিচালকই যেহেতু নাট্যকার, তাই নাটকটি নির্মাণেরও যথারীতি তার শতভাগ মনোযোগ ছিল। আর যেহেতু শেষের গল্পটা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে; তাই মধ্যবর্তিনী নির্মাণে জিনাত তামান্না সিরিয়াস এবং সচেতন ছিলেন। যে কারণে কাজটা সব মিলিয়ে খুব ভালো হয়েছে। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে। আমি মধ্যবর্তিনী নিয়েও ভীষণ আশাবাদী।’

ইমতু রাতিশ বলেন, ‘স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী-স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। সহজ কথায় যদি বলি, এ নাটকে অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু, জিনাত তামান্না সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিগত দিনে করা অনেক নাটকের মধ্যে এ নাটককে আমি সবসময়ই এগিয়ে রাখব। গল্প, চরিত্র, লোকেশন সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। এ ধরনের চরিত্রে কাজ করার মানসিক খিদে থাকে আর শিল্পীসত্তার আনন্দ এখানেই। অনেক অনেক কৃতজ্ঞতা বিশেষত মুরাদ ভাইয়ের প্রতি।’

জানা যায়, নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে দীপা এরই মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় শুরু করেছেন নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’র কাজ। পাশাপাশি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায়ও অভিনয় করছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X