তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

সবাই সত্যিটা জানুক: সামান্থা

সবাই সত্যিটা জানুক: সামান্থা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার খোলামেলা জানালেন নিজের জীবনের লড়াইয়ের গল্প। সাফল্যের ঝলমলে আলোয় থেকেও তার জীবন যে সংগ্রাম আর আত্মানুসন্ধানে ভরা—তা উঠে এলো এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে।

সামান্থা জানান, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্ত থেকেই। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম সবাই সত্যিটা জানুক।’

কিন্তু বাস্তব থাকা যে সবসময় সহজ নয়, সে কথাও স্পষ্ট করলেন সামান্থা। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ একসময় পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের যারা অনুসারী, তারা জানেন আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা—সবই প্রকাশ্যে এসেছে। আর সেই খোলামেলা আলোচনাই আমার জীবনে এনেছে প্রচুর ট্রলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।’ সামান্থা আরও বলেন, ‘আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো মানুষ হতে।’

এখন তিনি শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। সবশেষ সামান্থা বলেন, ‘যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।’

বর্তমানে সামান্থা ব্যস্ত আছেন রাজ ও ডিকের নতুন ওয়েব সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম নিয়ে। এতে তিনি ছাড়া আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।

এদিকে রাজ ও ডিকের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় মৌসুম আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X