সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয়বার কন্যাসন্তান হওয়ায় মায়ের কাণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় এক নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগ। ছবি : কালবেলা
সাতক্ষীরার কলারোয়ায় এক নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগ। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৃতীয়বার কন্যাসন্তান জন্ম হওয়ায় মাত্র পাঁচ দিনের এক নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকার বাসিন্দা। তারা শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাড়ি থেকে বের হন শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি নিখোঁজ।’

তার স্বামী ইব্রাহিম খলিল থানায় নিখোঁজের অভিযোগ (জিডি) করতে এলে পুলিশের সন্দেহ হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে সত্য উদঘাটন করে।

জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তৃতীয়বার কন্যাসন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপ ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন।

পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে নবজাতকের বাবা ইব্রাহিম খলিলের সম্পৃক্ততা না পাওয়ায় তার কাছে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গ্রামপুলিশ জামাত আলী বলেন, ‘তাদের আগের দুই মেয়ে আছে। এবারও মেয়ে সন্তান হওয়ায় শারমিন ক্ষোভে শিশুটিকে খালে ফেলে দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি নির্মম ও অমানবিক ঘটনা। নিজের সন্তানকে হত্যা করার মতো অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।’

স্থানীয়দের দাবি, সমাজে এখনো পুত্রসন্তানকেন্দ্রিক মানসিকতা ও কুসংস্কার মানুষের মধ্যে গভীরভাবে প্রোথিত। তারা এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X