কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে স্বর্ণের ‘দুবাই ড্রেস’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি ‘দুবাই ড্রেস’ বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। পোশাকটির ওজন ১০.০৮১২ কিলোগ্রাম। এর মূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)।

শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীর সময় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে রেকর্ড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

‘দুবাই ড্রেস’ চারটি প্রধান অংশে তৈরি। এতে একটি স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) ও হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম) আছে। পুরো পোশাকটি ২১ ক্যারেট খাঁটি স্বর্ণ দিয়ে নির্মিত।

ঐতিহ্যবাহী আমিরাতি সংস্কৃতি ও ইতিহাস থেকে কোম্পানির ডিজাইনাররা এই পোশাক তৈরিতে অনুপ্রেরণা নিয়েছেন। এতে স্বর্ণের নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্যের অনন্য রূপ।

আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, এই শুধু গহনার কাজ নয়, এটি আমিরাতের সৃজনশীলতার প্রতীক।

তিনি আরও বলেন, এই অর্জন দুবাইয়ের অবস্থানকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করবে। সূত্র : গালফ নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৩

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৪

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৫

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৬

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৭

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৮

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৯

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

২০
X