বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৪০ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না ২১ জন পরীক্ষার্থীকে

মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা। ছবি : কালবেলা
মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে দুটি মাদ্রাসার সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মাদ্রাসা দুটিতে ২১ জন পরীক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ৪০ জন। উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা ও একই ইউনিয়নের সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

মাদ্রাসা দুটির ফলাফল খারাপ হওয়া প্রসঙ্গে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা ও সংশ্লিষ্ট এলাকাবাসী এর কারণ হিসেবে শিক্ষকদেরই বেশি দোষারোপ করছেন। তারা বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত সঠিক সময়ে পাঠদানে গড়িমসি, উপস্থিতি নেই যথাসময়ে শ্রেণিকক্ষে, এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে মাদ্রাসা দুটির শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এ বছরের আলিম পরীক্ষার ফলাফলে দেখা যায়, উপজেলার সাহেবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় ২৪ জন শিক্ষকের ১৪ জন পরীক্ষার্থী সবাই অকৃতকার্য, অপর দিকে দেউলী মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় ১৬ জন শিক্ষকের সাতজন পরীক্ষার্থীর মধ্যে সবাই অকৃতকার্য হয়েছে। সব মিলিয়ে ৪০ জন শিক্ষকের ২১ জন শিক্ষার্থী পাস করেনি কেউ।

সাহেবপুর মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাও. সৈয়দ মোয়াজ্জেম হোসেন পরীক্ষার হলে অতিরিক্ত কড়াকড়িকে দায়ী করেন।

অপরদিকে দেউলী মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল ফারাহ তার মাদ্রাসায় আলিম পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্যের প্রসঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া না করাকে দায়ী করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, উপজেলার দুটি মাদ্রাসার আলিম পরীক্ষার এমন ফলাফল অত্যন্ত দুঃখজনক। দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ দুজনের কাছে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে ও তাদের অফিসে ডাকা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X