বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

নভেম্বরে ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড জাল

ব্যান্ড জাল I ছবি: সংগৃহীত
ব্যান্ড জাল I ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল আবারও ঢাকা মাতাতে আসছে। ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় গওহর বলেন, ‘আমি গওহর মমতাজ। শিগগিরই ঢাকা আসছি।’ এরপর বাংলায় যোগ করেন, ‘দেখা হবে।’

কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ আয়োজনের টিকিট পার্টনার ‘গেট সেট রক’। তাদের পক্ষ থেকে কালবেলাকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য তিন ভাগে নির্ধারণ করা হবে—আর্লি বার্ড ১০০০, রেগুলার ২৫০০ এবং ভিআইপি ৩৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানানো হয়। তবে নিরাপত্তার কারণে কনসার্টের ভেন্যু ঢাকা অ্যারিনা।

এদিন জাল ব্যান্ডের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ডগুলোও। তবে কারা থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে ‘সাউন্ড অব সোল’। এটি আয়োজনে থাকছে ‘স্টেজ কো’ ও ‘গেট সেট রক’। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় মঞ্চে উঠতে যাচ্ছে জাল। সর্বশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিয়েছিল ব্যান্ডটি। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করে তারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X