বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আইডিতে রাজনৈতিক পোস্টের বিষয়ে কিছুই জানেন না বিপাশা

অভিনেত্রী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত

তার অভিনয় দেখে অনেকেই এসেছেন অভিনয়ে। তাকে অনুসরণ করে তারকাদের বড় একটি অংশ কাজ করছেন দেশের ইন্ডাস্ট্রিতে। কিন্তু তিনি নিজেই এখন অভিনয়ে অনিয়মিত। পরিবার সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি আর কেউ নন, নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত।

অনেকদিন ধরেই বিপাশা দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে অভিনয় উপস্থাপনাতে আর সেভাবে দেখা যায় না তাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক সরব। তার নামে একটি আইডিও রয়েছে, যেখানে অনুসারীর সংখ্যাও কম নয়। তিন লাখের ওপর। সেই আইডি থেকে নিয়মিত দেওয়া হচ্ছে রাজনৈতিক পোস্ট। এরপরই প্রশ্ন ওঠে এটি কি আসলেই এই অভিনেত্রীর আইডি?

এ সম্পর্কে অভিনেত্রী দাবি করেন, তিনি ফেসবুক চালান না। এ মাধ্যমে তার কোনো আইডিও নেই। তাই যেসব পোস্ট সেখানে দেওয়া হচ্ছে, সেসবের কিছুই তিনি জানেন না।

বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা বিপাশা দেশের গণমাধ্যমকে এও জানান, তার শুধু ইনস্টাগ্রামে একটি আইডি রয়েছে।

বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজ সেবামূলক একটি আয়োজনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন বিপাশা। তিনি বলেন, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তাও আমার বোধগম্য নয়।’

বিষয়টি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম আইডিতেও নিশ্চিত করেছেন। কিছু স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’

ইনস্টাগ্রামে সরব এই অভিনেত্রী। এতে তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের কাজের বিষয়গুলো শেয়ার করেন। সেখানে তাকে অনুসরণ করে ৩০ হাজারের বেশি ভক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১০

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৩

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৪

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৮

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৯

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

২০
X