তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

শুরুতেই শুভতে মুগ্ধ দর্শক

শুরুতেই শুভতে মুগ্ধ দর্শক

বলিউডের কোনো সিনেমা বা সিরিজে বাংলাদেশি অভিনেতার কাজ মানেই ঢাকার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ। আর সেই কাজ যদি হয় গল্পের মূল চরিত্রে, তবে উচ্ছ্বাস আরও বেশি। ঠিক এমনই প্রত্যাশা তৈরি করেছে সনি লিভের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

গতকাল সনি লিভ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিরিজটির টিজার। সেখানে শুভকে দেখা গেছে জিমি রায় চরিত্রে—যাকে ঘিরেই আবর্তিত পুরো গল্প। বলা যায়, জিমি রায়ই ‘জ্যাজ সিটি’র মূল চালিকাশক্তি।

টিজারে আরিফিন শুভ ধরা দিয়েছেন একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের স্লিম কাট স্যুটে রহস্যময় ও মার্জিত, আবার কখনো ঝকঝকে সাদা স্যুটে নাচে মগ্ন। প্রতিটি লুকেই রয়েছে স্পষ্ট রেট্রো ছোঁয়া। চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ, যা সিরিজটির সময়কালকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি একটি বহুমাত্রিক গল্প। এখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। অনেক অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে—নীরবতা, মুহূর্ত ও সংগীতের মধ্য দিয়ে প্রকাশ পায়। পুরো সিরিজজুড়ে জ্যাজ মিউজিকের গভীর আবহ দর্শক অনুভব করতে পারবেন।’

এই সিরিজের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ভাষার বৈচিত্র্য। নিজের প্রথম বলিউড প্রজেক্টে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি, যা সিরিজটিকে দিয়েছে ভিন্নমাত্রা।

টিজার অনুযায়ী, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও ১৯৭০-এর দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন ও পরিবর্তনের গল্প উঠে আসবে সিরিজটিতে। নির্মাণশৈলীতে ইতিহাস ও সময়ের আবহকে জীবন্ত করে তোলার বিশেষ চেষ্টা করা হয়েছে, যাতে দর্শক নিজেকে সেই সময়ে ফিরে যেতে পারে।

সিরিজটির নির্মাতা সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ ‘জুবিলি’-এর সহপরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। ‘জ্যাজ সিটি’তে তিনি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া বলিউড ও টলিউডের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X