বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ পেল ১২ বিভাগের সংক্ষিপ্ত তালিকা

প্রকাশ পেল ১২ বিভাগের সংক্ষিপ্ত তালিকা

২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কারের ৯৮তম আসর। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখনো সময় বাকি, এরই মধ্যে এবারের সম্ভাব্য চলচ্চিত্রগুলো নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এরই ধারাবাহিকতায় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রকাশ করেছে অস্কারের ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা। যে বিভাগগুলোর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো—অ্যানিমেটেড শর্ট ফিল্ম, কাস্টিং, সিনেমাটোগ্রাফি, ডকুমেন্টারি ফিচার ফিল্ম, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, মেকআপ ও হেয়ারস্টাইলিং, মিউজিক (অরিজিনাল স্কোর), মিউজিক (অরিজিনাল সং), সাউন্ড এবং ভিজ্যুয়াল ইফেক্টস।

এর মধ্যে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে চলতি বছর বিশ্বের ৮৬টি দেশের ছবি জমা পড়ে। সেখান থেকে প্রাথমিকভাবে ১৫টি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে সংক্ষিপ্ত তালিকায়। তবে দুঃখজনকভাবে এবারও এ তালিকায় কোনো বাংলাদেশি সিনেমা স্থান পায়নি। অন্যদিকে, তালিকায় রয়েছে ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’।

দেশের নাম অনুযায়ী বর্ণানুক্রমে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা চলচ্চিত্রগুলো হলো—

আর্জেন্টিনা: বেলেন

ব্রাজিল: দ্য সিক্রেট এজেন্ট

ফ্রান্স: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট

জার্মানি: সাউন্ড অব ফলিং

ভারত: হোমবাউন্ড

ইরাক: দ্য প্রেসিডেন্টস কেক

জাপান: কোকুহো

জর্ডান: অল দ্যাটস লেফট অব ইউ

নরওয়ে: সেন্টিমেন্টাল ভ্যালু

ফিলিস্তিন: ফিলিস্তিন থার্টি সিক্স

দক্ষিণ কোরিয়া: নো আদার চয়েস

স্পেন: সিরাত

সুইজারল্যান্ড: লেট শিফট

তাইওয়ান: লেফট-হেন্ডেড গার্ল

তিউনিসিয়া: দ্য ভয়েস অব হিন্দ রজব এই সংক্ষিপ্ত তালিকা থেকে একাডেমির সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে চূড়ান্ত মনোনয়ন। এরপরই জানা যাবে, কোন কোন চলচ্চিত্র লড়বে অস্কারের মূল প্রতিযোগিতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X