মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

মানবিক শ্রীলীলা

মানবিক শ্রীলীলা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলার বয়স মাত্র ২৪। কিন্তু বয়সের সীমা পেরিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন তিনি। ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেই তিনটি ভিন্নভাবে সক্ষম শিশুর দায়িত্ব নিয়ে শ্রীলীলা প্রমাণ করেছেন, খ্যাতির পাশাপাশি দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ।

‘ভগবন্ত কেশরি’ ও ‘ধামাকা’খ্যাত এ অভিনেত্রী সম্প্রতি প্রথমবারের মতো নিজের এ সিদ্ধান্ত ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। গালাত্তা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এত বড় একটি দায়িত্ব ব্যক্তিগতভাবে তার জীবনে কীভাবে প্রভাব ফেলেছে এবং কীভাবে তিনি ব্যস্ত শুটিং সূচির মধ্যেও শিশুদের খোঁজখবর রাখেন।

তিন শিশুর মুখ প্রথমবার প্রকাশ্যে আনার পর নীরবতা ভেঙে শ্রীলীলা বলেন, ‘এ বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফেলি। খুব নার্ভাস লাগে। তবে ওদের যত্ন ঠিকভাবেই নেওয়া হচ্ছে।’

শিশুদের দায়িত্ব নেওয়ার পেছনের গল্পটিও তুলে ধরেন অভিনেত্রী। কন্নড় ভাষায় ক্যারিয়ারের শুরুর দিকে করা একটি সিনেমার শুটিংয়ের সময় ‘কিস’ চলচ্চিত্রের পরিচালক এ পি অর্জুন তাকে একটি আশ্রমে নিয়ে যান। সেখানেই প্রথম এ শিশুদের সঙ্গে তার পরিচয়। ‘ওরা সেখানেই থাকে। আমরা ফোনে কথা বলি আর সুযোগ পেলেই আমি গিয়ে ওদের সঙ্গে দেখা করি। অনেক দিন ধরে বিষয়টি গোপন রেখেছিলাম’—বলেন শ্রীলীলা। তার মতে, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক সচেতনতা তৈরি করা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাত্র ২১ বছর বয়সে শ্রীলীলা প্রথম দুই শিশুকে দত্তক নেন। তাদের নাম গুরু ও শোভিথা। তারা দুজনই ভিন্নভাবে সক্ষম এবং একটি প্রতিষ্ঠানে থেকে লালনপালন হচ্ছে। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি একই প্রতিষ্ঠানের মাধ্যমে আরও একটি কন্যাশিশুর দায়িত্ব নেন। এতে তার দত্তক নেওয়া সন্তানের সংখ্যা দাঁড়ায় তিনে।

সেই সময় ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে শ্রীলীলা ভক্তদের সঙ্গে এ সিদ্ধান্ত ভাগ করে নেন এবং শিশুদের পরিচয় তুলে ধরেন।

অল্প বয়সে এমন সাহসী ও মানবিক সিদ্ধান্ত শ্রীলীলাকে শুধু একজন সফল অভিনেত্রী নয়, বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম করে তুলেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X