তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

কাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু

কাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু

নিশ্চিত হলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব—‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন। নানা অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে আগামীকাল শনিবার যথারীতি শুরু হচ্ছে এই আন্তর্জাতিক আয়োজন।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘চায়নিজ ফিল্ম উইক’, যার মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে মোট ১১টি বিভাগ। বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের মোট ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি বিকেল ৪টায়, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগী হিসেবে প্রদর্শিত হবে ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।

উৎসবের ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা পেয়েছে ৯টি দেশীয় সিনেমা। এগুলো হলো—সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।

৯ দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X