তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

বিটিভিতে আজ ‘ব্যাচেলর ডায়েরি’

বিটিভিতে আজ ‘ব্যাচেলর ডায়েরি’

বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘ব্যাচেলর ডায়েরি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার ও অভিনেত্রী এলিনা শাম্মী। বিটিভির প্রযোজনায় নির্মিত এ নাটকটি একটি পারিবারিক ও সমাজঘনিষ্ঠ গল্পের আবহে তৈরি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী ও আল আমিন সবুজ।

নাটকটি প্রসঙ্গে বরেণ্য অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘বিটিভিতে কাজ করেই আজকের আমি। বিটিভির কাছ থেকে যে দর্শকপ্রিয়তা ও ভালোবাসা পেয়েছি, তা তুলনাহীন। তাই এখানে কাজ করতে এলেই ভীষণ আপ্লুত হই। ‘ব্যাচেলর ডায়েরি’র গল্প খুব সুন্দর। শাম্মী চমৎকারভাবে লিখেছে এবং অভিনয়ও ভালো করেছে। নাটকের প্রত্যেক শিল্পী নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ নাটকটির রচয়িতা ও অভিনেত্রী এলিনা শাম্মী বলেন,‘‘ব্যাচেলর ডায়েরি’ একটি পারিবারিক ও সমাজঘনিষ্ঠ নাটক, যা সব বয়সী দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। শ্রদ্ধেয় ডলি জহুর আপার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। এ বয়সেও তার ডেডিকেশন অসাধারণ। কস্টিউম কন্টিনিউটি থেকে শুরু করে সংলাপ—সবকিছুতেই তিনি ভীষণ যত্নবান। শুটিংয়ের সময় আমরা কোথাও ভুল করলে আন্তরিকভাবে তিনি ঠিক করে দিয়েছেন। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। ভবিষ্যতেও তার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।” অভিনেতা মীর রাব্বি বলেন, ‘এ নাটকে কাজ করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এর আগেও বিটিভির নাটকে কাজ করেছি, তবে সেগুলো বেশিরভাগই আউটডোর ছিল। ‘ব্যাচেলর ডায়েরি’ পুরোপুরি সেটভিত্তিক কাজ হওয়ায় অভিজ্ঞতাটি একেবারেই ভিন্ন ছিল। প্রথমবার হওয়ায় শেখার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজে আরও অভ্যস্ত হতে চাই। ডলি মায়ের সঙ্গে আগেও কাজ করেছি, তবে এ নাটকে গল্পের প্রয়োজনে তার সঙ্গে আরও বেশি সময় কাজ করার সুযোগ পেলে ভালো হতো।’ পারিবারিক আবহে নির্মিত এ বিশেষ নাটকটি দর্শকদের কাছে ভিন্ন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X