তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবসে প্রতীকের গান

ভালোবাসা দিবসে প্রতীকের গান

বাবার আদর্শকে বুকে ধারণ করে সংগীতাঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। গত দেড় বছর ধরে স্ত্রী মৌসুমী ও একমাত্র কন্যা প্রীতকিয়া হাসানকে নিয়ে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তবে প্রবাসে থাকলেও সংগীতচর্চা ও স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড ও ব্রিসবেনে ছোট ভাই, এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে একাধিক স্টেজ শোতে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন প্রতীক হাসান। অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেও থেমে নেই তার ব্যস্ততা। গতকাল যুক্তরাষ্ট্রের একটি স্টেটে সংগীত পরিবেশন করেছেন তিনি। আগামী ১৭ জানুয়ারি ফ্লোরিডায় আরও একটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। একের পর এক স্টেজ শোর মাধ্যমে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করে যাচ্ছেন এই শিল্পী।

এরই মধ্যে প্রতীক হাসান জানিয়েছেন, শ্রোতা-ভক্তদের জন্য তিনি দুটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। এর একটি গান প্রকাশ পাবে আসন্ন ভালোবাসা দিবসে, আর অন্যটি মুক্তি পাবে রোজার ঈদে। দুটি গানেরই মিউজিক ভিডিও নির্মিত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে।

প্রতীক হাসান বলেন, ‘অনেকদিন নতুন গান প্রকাশ করা হয়নি। সে ভাবনা থেকেই ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে আসছি। এরপর ঈদে আসবে আরেকটি গান। যুক্তরাষ্ট্রের একটি মেধাবী টিম আমার গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করছে। যেহেতু গান দুটি আমার লেখা ও সুর করা, তাই কথা, সুর ও সংগীতায়োজন বিশ্লেষণ করেই ভিডিওগুলো নির্মাণ করা হচ্ছে। আমি ভীষণ আশাবাদী—দুটি গানই ২০২৬ সালের বড় চমক হবে। বাকিটা নির্ভর করছে শ্রোতা ও দর্শকের ভালোবাসার ওপর।’

প্রবাস জীবন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পরিবার নিয়ে নিউইয়র্কে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সত্যি বলতে প্রতি মুহূর্তেই দেশকে মিস করি—দেশের মানুষ, জীবনযাপন ও ইন্ডাস্ট্রির প্রিয় মানুষদের খুব মনে পড়ে। সবাই ভালো থাকুক, এটাই চাই।’

প্রতীক হাসানের সর্বশেষ প্রকাশিত একক গান ছিল ‘প্রেমে দিওয়ানা’। আসন্ন নতুন দুটি গান মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে তার নিজস্ব ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X