তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বলিউড থেকে মুখ ফেরালেন প্রিয়াঙ্কা?

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বছর খানেক আগে নির্মাতা-অভিনেতা ফারহান আখতার জানিয়েছিলেন ‘জি লে জারা’ নামে নতুন ছবি নির্মাণ করছেন তিনি। যেখানে দেখা মিলবে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার। এ সিনেমার ঘোষণা আসতেই সিনেপ্রেমী অনেকে ভেবেছিলেন ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র মতো আরেকটি মাস্টারপিস আসছে!

‘জিন্দেগি মিলেগি না দোবারা’র মতো দুর্দান্ত কাস্টিংয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে ব্যাপক উৎসাহ-উন্মাদনা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি জানা গেছে, ছবিটি আপাতত স্থগিত রাখছেন ফারহান। কী কারণে এ সিদ্ধান্ত তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন—ছবিটি থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ ছবি থেকে সরে দাঁড়ানোর ফলে প্রিয়াঙ্কার জায়গায় ভাবা হচ্ছে কিয়ারা আদভানিকে। অনেকেই বলেছেন, আনুশকা শর্মাকে এই চরিত্রে ভাবা যেতে পারে। আবার কারও মতে, দীপিকা পাড়ুকোনই সেরা। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি চলচ্চিত্র নির্মাতা।

এর আগে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, তারকাদের শিডিউল জটিলতার কারণে ‘জি লে জারা’র এ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে অভিনেত্রীদের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তাই ছবিটি আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া ২০২৩ সালে শুটিংয়ের ডেট দিতে পারেননি। হলিউডে বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত তিনি।

ফারহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ২০২৪ সালে ‘জি লে জারা’র জন্য আলিয়াও সময় দিতে পারবেন না। তিনি এরই মধ্যে ২০২৪-এ ‘রামায়ণ’ ও ‘বৈজু বাওরার’-এর জন্য ডেট দিয়ে ফেলেছেন। তাই নির্মাতা ফারহান রয়েছেন সঠিক সময়ের অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X