তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বন্ধুত্ব উদযাপনের ১৫ বছর

জানে তু ইয়া জানে না
বলিউড অভিনেত্রী জেনেলিয়া ও ইমরান। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী জেনেলিয়া ও ইমরান। ছবি : সংগৃহীত

দেখতে দেখতে ১৫ বছর পূর্ণ হয়ে গেল ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার। বন্ধুত্ব উদযাপনের আবেগী রোলার কোস্টার বলুন কিংবা শুধুই বিনোদনের জন্যই নির্মাণ বলুন, এ সিনেমায় সবই ভরপুর। এদিকে সিনেমাটির ১৫ বছর পূর্ণ হতেই আবেগে ভেসেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা।

বলিউডে প্রায় দুই দশকের ক্যারিয়ার তার। তবে এ লম্বা সময়ে সব থেকে জনপ্রিয় ছবি হয়ে থেকে গেছে অভিনেত্রীর এ ছবিই। কিন্তু কেন দর্শকদের এত পছন্দ ছবিটি?

স্মৃতিচারণ করতে গিয়ে এ ছবির ‘অদিতি’ বলেন, “সবাই চান তার ছবিটি বাস্তবসম্মত হোক। কিন্তু কিছু ছবির কিছু কানেকশন থাকে, যার সঙ্গে মানুষ নিজেকে মেলাতে পারেন। অনুভব করতে পারেন। আর ‘জানে তু ইয়া জানে না’ ছবিটি অনেকের গল্প বলে। বহু যুবক-যুবতী এ ঘটনার মধ্যে দিয়ে গেছে।”

তবে আপনি কি জানেন, ছবিতে অদিতির চরিত্রে যতই নজর কেড়ে নেন জেনেলিয়া, তাকে কিন্তু এ কাজ পাওয়ার জন্য একাধিকবার স্ক্রিন টেস্ট দিতে হয়েছে। গোটা এক মাস থেকে রিডিং এবং একসঙ্গে ওঠাবসা চলেছে। এমনকি এ ছবিতে যাদের বন্ধু দেখানো হয়েছে, তাদের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, তারপর সেটা ছবিতে তুলে ধরা হয়েছে। অন্যদিকে জেনেলিয়া ছাড়াও আরও একটি মেয়েকে নির্বাচন করা হয়েছিল এ চরিত্রে। সেই প্রসঙ্গে জেনেলিয়ার ভাষ্য, ‘আমার এখনো মনে আছে ইমরান আমায় বলেছিল, ও সেই মেয়েটির সঙ্গে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিল আমার থেকে। কিন্তু এরপর পর্দায় যা দেখেছিলাম আমরা, সেটা সম্পূর্ণ অন্য কথা।’

বন্ধুত্বের সূত্রপাত এই ছবি দিয়ে, তবে আজও জেনেলিয়া ও ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, এখন তাদের সন্তানরাও বন্ধু। জেনেলিয়ার কথায়, ‘আমাদের সন্তানরা এখন একই স্কুলে পড়ে। তাই আমাদের মাঝেমধ্যে স্কুলেই দেখা হয়ে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X