সাদিয়া ইসলাম বৃষ্টি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

মেঘের টানেলে গ্লাইডিং

পর্বতারোহণের মতো প্যারাগ্লাইডিংও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ছবি: পিক্সাবে
পর্বতারোহণের মতো প্যারাগ্লাইডিংও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ছবি: পিক্সাবে

কেমন হতো যদি মেঘেদের ওপর উঠে দৌড়ঝাঁপ করা যেত? মেঘ ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যাওয়া যেত সামনে, সার্ফিংয়ের মতো?

অস্ট্রেলিয়ার উত্তরের আকাশে তৈরি হওয়া মর্নিং গ্লোরি মেঘের সঙ্গে এমন সুযোগটাই পাবেন। যদিও সেখানে মেঘের ওপর গ্লাইড করার দুসাহসীর সংখ্যা হিমালয় পর্বতজয়ী মানুষের তুলনায়ও কম। তবে উড়ুক্কুরা ঠিক তক্কেতক্কে থাকেন সবসময়। সুযোগ পেলেই মেঘের গায়ে টোকা মেরে আসার জন্য।

আর এটা কিন্তু কৃত্রিম মেঘ নয়। আদি-অকৃত্রিম পেঁজা তুলোর মতো নরম মেঘের কথাই বলছি। মর্নিং গ্লোরি ক্লাউডের উৎপত্তি হয় আর্দ্র ও উষ্ণ বাতাসের মিশ্রণের মধ্য দিয়ে। পুরোপুরি সঠিক কারণ না জানলেও আর্দ্র বাতাসটা যে কোরাল সমুদ্রের পূর্বপাশ আর উষ্ণ বাতাসটা যে গালফ অব কার্পেন্টারিয়া থেকে আসে, সেটা সম্পর্কে প্রায় নিশ্চিত সবাই। বিশেষ করে, রাতের বেলা বাতাস ঠান্ডা হয়ে উষ্ণ বাতাসের নিচে চলে যায়। তখন তৈরি হয় এই এক-দুই কিলোমিটার উঁচু ও প্রায় এক হাজার কিলোমিটার লম্বা এই মেঘ টানেলের।

সবসময় অবশ্য একইরকম আদলে আসে না মেঘগুলো। কখনো পাশাপাশি অনেক মেঘের লম্বা লাইন, আবার কখনো একই সঙ্গে মিলে একটা মেঘ—এমন ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় মর্নিং গ্লোরি ক্লাউডকে।

সাধারণত লম্বা পাইপের মতো আকার নিয়ে অনেকটা দূর চলে যায় এ মেঘ। আকাশে তার গতি থাকে ঘণ্টায় ৪০ কিলোমিটার। বেশিরভাগ সময় দক্ষিণ-পূর্ব দিকেই থাকে এ মেঘের মাথা। শুধু পর্যটক নয়, পাইলটদের জন্যই আকাঙ্ক্ষিত এক নাম এ মর্নিং গ্লোরি ক্লাউড। অস্ট্রেলিয়ার বার্কটাউন পাবে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন মেঘ নাবিকের দল। বাতাসটা আর্দ্র হতে শুরু করলেই দ্রুত বাড়ির পথ ধরেন তারা। সকাল সকাল বিমান নিয়ে এসে টুপ করে আকাশে মেঘের কাছে উঠে পড়তে হবে তো!

স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা পর্যটকদের মর্নিং গ্লোরি ক্লাউডসে স্কাই ডাইভ ও গ্লাইডিং করার সুযোগ করে দেয়। উত্তর অস্ট্রেলিয়ার গালফ অব কার্পেন্টারিয়ার দক্ষিণ দিকে কুইন্সল্যান্ডের বার্কটাউনে চলে যেতে হবে মেঘের এমন দলা দেখতে। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই এমন একটা দারুণ মর্নিং গ্লোরি ক্লাউড দেখতে পাবেন।

অবশ্য একা অস্ট্রেলিয়া নয়, এমন মেঘের টানেল দেখা গেছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংলিশ চ্যানেল, জার্মানি, ব্রাজিল আর পূর্ব রাশিয়াতেও। তবে সেগুলো মর্নিং গ্লোরির কাছে কিছুই না। তাই মেঘের ওপর উঠে তাকে সম্পূর্ণ সৌন্দর্য দিয়ে চোখে ধরতে গেলে অস্ট্রেলিয়ার বার্কটাউনে একবার হলেও ঘুরে কিন্তু আসতেই পারেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X