তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

যেটুকু এগিয়েছি তা নিজের যোগ্যতায়

যেটুকু এগিয়েছি তা নিজের যোগ্যতায়

২০২১ সালে টলিউডে নাম লেখান ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রাজর্ষি দের নির্মাণে সেই ছবির নাম ‘মায়া’। উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’-এর ছায়ায় নির্মিত এটি। যেখানে নাম ভূমিকায় আছেন মিথিলা। এরপর এক এক করে তার ঝুলিতে জমা হয় আরও বেশ কিছু কাজ। অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে, সেটি মুক্তিও পেয়েছে। আবার ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনেপর্দায় হাজির হয়েছেন বছর খানেক আগেই। তবে তা ছিল অতিথি চরিত্রে। এবার মুখ্য চরিত্র দিয়ে টলিউডে মিথিলা। শুক্রবার পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মায়া’। দিনটিতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছেন তিনি। কথা বলেছেন বিভিন্ন বিষয়ে।

সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী, এই পরিচয় কাজ শুরু করতে সাহায্য করেছিল নাকি উল্টোটা? এমন প্রশ্নে মিথিলা বলেন, ‘‘সৃজিতের স্ত্রী বলে কেউ আমাকে কাজে নিয়েছে, কিংবা ও কাউকে বলে দিয়েছে, এরকম তো ঘটেনি। রাজর্ষি দা যখন যোগাযোগ করেছিলেন, জিজ্ঞেস করেছিলাম, ‘জানলে কী করে আমি যে অভিনয় করি বা কলকাতায় আছি?’

রাজর্ষি দার কথায় বুঝেছিলাম, এখানে কিছু মানুষ আমার কাজ সম্পর্কে জানে। ‘মায়া’য় যে কঠিন চরিত্রটা আমি করেছি, সেটা কারও স্ত্রী বলে আমাকে অফার করা হয়নি। আপনি খেয়াল করলে দেখবেন, এখানে আমার সব ছবিই প্রায় নতুন পরিচালকের সঙ্গে বা তাদের দ্বিতীয়, তৃতীয় ছবিতে। এ নিয়ে আমার একটা গর্ব আছে, যেটুকু এগিয়েছি তা নিজের যোগ্যতায়।’’

‘মায়া’তে মিথিলা ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, রাহুল ব্যানার্জি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X