তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

রহস্যের নাম শাবনূর

রহস্যের নাম শাবনূর

ঢালিউডের লেডি সুপারস্টার শাবনূর। সালমান শাহ থেকে শুরু করে শাকিল খান, রিয়াজ, আমিন খান, মান্না, শাকিব খানসহ সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে আড়ালে চলে যান শাবনূর। অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই নায়িকা। সেখানে গোপনেই সংসার জীবন চলছিল। অনিক ও শাবনূরের ঘরে আসে পুত্রসন্তান। যদিও সেই সংসার ভেঙে গেছে অনেক আগেই। এক যুগের বেশির সময় শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন চাউর ছিল। কিন্তু ফেরেননি তিনি। ২০১৫ সালে পাগল মানুষ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করেন। এফডিসির একটি ফ্লোরে শুটিং হয়। সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। কিন্তু ব্যবসায়িক সফলতা পায়নি। তবে শাবনূরকে নিয়ে কাজের আগ্রহ নির্মাতা-প্রযোজকদের সবসময়ই ছিল। বহু জল্পনা-কল্পনার পর তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন প্রেমের তাজমহল’র নায়িকা। গত ১০ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে ‘রঙ্গনা’র মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়ে নিয়মিত অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। আর ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় উড়াল দেন নায়িকা। এদিকে গুঞ্জন উঠেছে, শাবনূর আর সিনেমায় অভিনয় করবেন না। সে কারণে গোপনে দেশ ছেড়েছেন তিনি। বিষয়টি নিয়ে নির্মাতা আরাফাত হোসাইন কালবেলাকে বলেন, ‘শাবনূর অস্ট্রেলিয়ায় গেছেন। তিনি তো সেখানেই বসবাস করেন। এটি নিয়ে সিনেমা করবেন না। দেশে ফিরবেন না এমন গুজবের কোনো মানে হয় না। লুকিয়ে বা গোপনে চলে যাওয়ার বিষয়টি মিথ্যা। আমাকে তো উনি শিডিউল দিয়েছেন। তার যাওয়ার ব্যাপারটি যেমন আমি জানি। ঠিক তেমনি কবে আমার শুটিং করবেন সেটিও জানি। কারণ সেভাবেই আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। এটুকু বলতে পারি, তিনি শিগগির দেশে ফিরে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।’ এ ছাড়া চয়নিকা চৌধুরী ‘মাতাল হওয়া’ নামেও একটি সিনেমায় কাজ করবেন শাবনূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X