কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমাটি সমাজের আয়না: কিরণ রাও

সিনেমাটি সমাজের আয়না: কিরণ রাও

১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা ও প্রযোজক কিরণ রাও পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘লাপাতা লেডিস’। মুক্তির পর বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও সিনেমার গল্প নজর কেড়েছে সবার। সম্প্রতি সিনেমাটির প্রচারে কিরণ কলকাতায় এসেছিলেন। সেখানেই তার সঙ্গে কথা হয়।

‘লাপাতা লেডিস’ নিয়ে শুরুতেই কিরণ বলেন, ‘এই সিনেমাটি আসলে বক্স অফিসে যে ব্যাপক প্রভাব ফেলবে সেটি নয়। আমরা নির্মাণের সময়ই জানিয়েছিলাম এটি একটি গল্প নির্ভর সিনেমা। এর দর্শক আলাদা। এর পরও দর্শক ও সিনেমা বিশ্লেষকের কাছ থেকে যেমন সাড়া পাচ্ছি, তাতে আমি মুগ্ধ।’

এরপর সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে কিরণ বলেন, ‘সিনেমার গল্পটি ২০২১ সালে লেখা। তখনকার একটি গল্প কেন্দ্র করেই আমরা এগিয়েছি। সিনেমায় দেখা যাবে ট্রেনের মধ্যে বিয়ের কনে অদলবদল হওয়ার গল্প। হারানো স্ত্রীদের খুঁজে পেতে মরিয়া স্বামীরা পুলিশের কাছে সহযোগিতার জন্য যায়। হারিয়ে যাওয়া কোনো ব্যক্তির সন্ধানে তার ছবি লাগবেই। পুলিশ ছবি চাইলে একজন জানান, তার বিয়ের ছবি তোলা হয়নি। আর দ্বিতীয়জন পুলিশ কর্মকর্তার কাছে যে ছবিটি দেন, তাতে দেখা যায় তার স্ত্রী মুখ ঢাকা বিশাল ঘোমটায়। এর পরও তাদের সন্ধানে নামে পুলিশ। এমনই একটি মজার গল্প নিয়েই এগিয়েছে সিনেমা। তবে এটি আমাদের ভারতের একটি রাজ্যের সত্যি ঘটনা। যেখানে এখনো বিয়ের আগে কনের চেহারা দেখাই নিষেধ রয়েছে। এমন নিষেধাজ্ঞার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এক কথায় যদি বলি আমার ‘লাপাতা লেডিস’ সিনেমাটি তেমনই একটি সমাজের আয়না হয়ে দর্শকের সামনে এসেছে।’

‘লাপাতা লেডিস’ যৌথভাবে প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও এবং জিও স্টুডিওজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১০

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১২

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৩

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৪

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৫

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৬

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৭

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৮

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

২০
X