তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়া-পরী-মেহজাবীনদের নিয়ে হইচইর চমক

জয়া-পরী-মেহজাবীনদের নিয়ে হইচইর চমক

ওটিটিতে বিনোদনের সন্ধান করা বাংলাদেশি দর্শকদের জন্য জমজমাট এক বছর উপহার দিতে চলেছে হইচই। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মটি এ বছর ছয়টি ওয়েব সিরিজ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার প্রতিটিতেই থাকছে চমক আর রোমাঞ্চে ভরপুর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানানো হয় প্ল্যাটফর্মটির পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘গল্পের নতুন অধ্যায়’ শিরোনামে নতুন সিরিজগুলো নির্মাণ করা হবে। এর মধ্যে বেশকিছু সিরিজ নির্মাণও হয়ে গেছে।

সিরিজগুলোতে কলকাতা এবং বাংলাদেশি শিল্পীদের নিয়ে নির্মিত হবে। এর মধ্যে একটি সিরিজে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। তিনি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় জিম্মি শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন। গল্পে তাকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ কর্মচারী একজন মহিলার চরিত্রে। যে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। হঠাৎ একদিন অফিসের স্টোররুমে বিশাল অঙ্কের টাকার বক্স পেয়ে যায় এই মহিলা। তার পর কী হবে—সে গল্পই তুলে ধরা হবে জিম্মি সিরিজে।

মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘মিথ্যাবাদী’ নামে সিরিজ নির্মাণ করবেন ভিকি জাহেদ। এ ছাড়া এই সিজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো হইচইয়ে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণিকে। তিনি নির্মাতা অনাম বিশ্বাসের রঙিলা কিতাবে অভিনয় করবেন। যার শুটিং অনেকটাই শেষের দিকে।

শিহাব শাহীনের নির্মাণে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যাবে গত বছরে তুমুল প্রশংসা পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হতে যাওয়া স্পিন অব সিরিজ গোলাম মামুনে। এখানে গোলাম মামুন চরিত্রে অভিনয় করবেন তিনি।

এ ছাড়া ‘মহানগর’ ও ‘মহানগর ২’ এরপর এবার নতুন সিরিজ নিয়ে ফিরছেন মোশাররফ করিম। ‘কারাগার’ এরপর নতুন সিরিজ ‘রুমি’ নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী। এখানে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, দীপা খন্দকার, রীকিতা নন্দিনী শিমু প্রমুখ। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ছয়টির মধ্যে কিছু সিরিজের কাজ শেষ হলেও বাকিগুলোর শুটিং শিগগির শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১০

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১১

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১২

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৪

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৫

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৬

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৮

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৯

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

২০
X