তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আনন্দ মেলায় প্রথমবার রুনা লায়লা

আনন্দ মেলায় প্রথমবার রুনা লায়লা

দেশের সংগীত অঙ্গনের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে ও ভাষায় গান গেয়েছেন। তার গাওয়া গানগুলো হয়েছে কালজয়ী। তবে প্রথমবারে মতো এবার তিনি বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় গান গাইবেন।

পুরোনো নয়, রুনা একেবারেই নতুন গান গাইবেন। গানটি লিখেছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। এ সুর করেছেন আশরাফ বাবু।

আনন্দ মেলায় গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এবারই প্রথম আমি জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে গান গাইব। তবে এর আগে আমাকে আনন্দ মেলায় গান গাওয়ার জন্য ডাকা হয়নি। ডাকলে হয়তো আমি আরও আগেই গাইতাম। তবে যাইহোক দীর্ঘদিন পর হলেও আনন্দ মেলার জন্য গাইতে পেরে ভালো লাগছে। আনজীর লিটন গানটি খুব যত্ন করে লিখেছেন। আমার সঙ্গে এই প্রজন্মের শিল্পীরাও বেশ আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছে।’

গানটি বিটিভিতে প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। গানে রুনার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, ঝিলিক ও সাব্বির। কিংবদন্তির সঙ্গে গাইতে পেরে তারাও বেশ উচ্ছ্বসিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X