তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সাড়া ফেলছে সঞ্জীব

সাড়া ফেলছে সঞ্জীব

দেশের জনপ্রিয় ব্যান্ড দলছুট। যাদের গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। ১৪ বছর পর ব্যান্ডটি তাদের সপ্তম অ্যালবাম ‘সঞ্জীব’ প্রকাশ করেছে। গানগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলছে। কালবেলাকে এমনটাই জানালেন ব্যান্ডপ্রধান বাপ্পা মজুমদার। এরই মধ্যে স্বাধীন মিউজিক অ্যাপে অ্যালবামটি প্রকাশ করা হয়। এরপর বাপ্পার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আলাদা করে প্রকাশ করা হয় দুটি গান। যেগুলো প্রশংসা পাচ্ছে শ্রোতাদের থেকে। এ ছাড়া অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রকাশ করা হয়েছে অ্যালবামটি।

যেখানে শোনা যাচ্ছে সব গান।

প্রয়াত কণ্ঠশিল্পী ও ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী স্মরণেই এ অ্যালবামের নামকরণ। অ্যালবামটি তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে।

নতুন এ অ্যালবাম নিয়ে বাপ্পা মজুমদার কালবেলাকে বলেন, “একযুগের বেশি সময় পর আমরা নতুন অ্যালবাম প্রকাশ করেছি। বিষয়টি আমাদের জন্য আনন্দের। ‘সঞ্জীব’ অ্যালবামটি দাদার নামকরণে প্রকাশ করা হয়েছে। তাকে উৎসর্গ করে। এটা তো ভীষণ আনন্দের ব্যাপারই। গানগুলো দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে। আশা করছি এই অ্যালবামটি নিয়ে আমরা কিছু একক কনসার্টও করব।” দলছুটের সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। মাঝের এই দীর্ঘসময়ে ব্যান্ডের দুটি একক গান প্রকাশ হয়েছে। এবার এলো সপ্তম অ্যালবাম ‘সঞ্জীব’।

অ্যালবামে ১১টি গান রয়েছে, যার শিরোনাম ‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১০

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১১

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১২

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৪

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৫

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৬

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৭

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৮

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

২০
X