তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ: জায়েদ

প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ: জায়েদ

চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের পাশাপাশি স্টেজ শো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। দেশ ও দেশের বাইরেও ব্যস্ততা বেড়েছে তার। সম্প্রতি লন্ডনে স্টেজ শো করেছেন এই তারকা। সেখান থেকেই কালবেলার সঙ্গে নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন এই নায়ক।

কালবেলাকে জায়েদ বলেন, ‘প্রবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ। টানা দুদিন ২৬ থেকে ২৭ মে লন্ডনে আমি শো করেছি। তাদের উপস্থিতি আমাকে গর্বিত করেছে। আপনারা জানেন লন্ডন একটি ব্যস্ত শহর, এখানে সময়ের মূল্য অনেক। সেই মূল্যবান সময়টি প্রবাসীরা আমাদের দিয়েছেন। অনুষ্ঠান উপভোগ করেছেন ২০ হাজার দর্শক। দুদিনই কানায় কানায় দর্শকের উপস্থিতি আমাকে এবং আমাদের গর্বিত করেছে। আমি যখন স্টেজে পারফর্ম করি সবাই আমার গান গাইছিলেন। এই মুহূর্ত ভোলার নয়। এমন ভালোবাসায় যারা আমাকে শিক্ত করেছেন তাদের সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।’

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ ব্যানারে একটি আয়োজনে অংশ নেন জায়েদ খান। একই অনুষ্ঠানে আরও পারফর্ম করেন নগরবাউল জেমস, প্রীতম হাসান, প্রতীক হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। আগামী ২ জুন দেশে ফিরবেন জায়েদ। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্র মাতাতে আবারও দেশ ছাড়বেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X