তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুখোমুখি শ্রদ্ধা-রাশমিকা

মুখোমুখি শ্রদ্ধা-রাশমিকা

বলিউডের প্রভাবশালী দুই অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মান্দানা। অভিনয় দিয়ে দুজনের জনপ্রিয়তাই এখন আকাশচুম্বী। দুজনই কাজ করছেন বি-টাউনের বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। এবার সিনেমাটিক ব্যাটেলে মুখোমুখি হচ্ছেন তারা দুজন। একই দিনে মুক্তি পাচ্ছে দুজনের দুটি সিনেমা। খবর ইন্ডিয়া টুডের।

আগেই ঘোষণা এসেছিল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বহুল আলোচিত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমা। এবার একই তারিখে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ সিনেমা। দুটি সিনেমাই প্রতীক্ষিত। এর আগে ‘স্ত্রী ২’ সিনেমাটি আগস্টের ৩০ তারিখ মুক্তির কথা থাকলেও, ১৪ জুন ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও থেকে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। তার পরই শুরু হয় আলোচনা। অনেকের মতে, এ দুই সিনেমার মধ্যে হল দখল লড়াইয়ের পাশাপাশি শ্রদ্ধা ও রাশমিকার মধ্যেও একটি লড়াই হবে। পর্দায় কার চেয়ে কে বেশি নজর কাড়তে পারেন তা নিয়েও থাকবে চ্যালেঞ্জ। এ ছাড়া দুটি সিনেমাই সিক্যুয়েল হয়ে আসছে। তাই দুটির দর্শকই আগে থেকে ফিক্সড আছে বলেও ধারণা সিনেমা বিশ্লেষকদের।

নির্মাতা অমর কৌশিকের হরর, কমেডি ধাঁচের স্ত্রী সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। সে সময় বক্স অফিস থেকে সিনেমাটি ১৮০ কোটি রুপির ওপর আয় করে। যার নির্মাণ বাজেট ছিল মাত্র ২৫ কোটি। এ ছাড়া ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ সিনেমাটি’ ৩৬০ কোটি রুপি আয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দেয়। দুটি সিনেমাই তারকানির্ভর নির্মাণ হয়েছে।

‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এদিকে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় রাশমিকা ছাড়াও অভিনয় করেছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিলের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১১

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১২

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৩

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৪

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৫

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৬

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৭

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৮

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৯

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

২০
X