কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যেমন ছিল হুমায়ূন ও শাওনের বিয়ের দিন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। ক্যানসারে ভুগছিলেন এই লেখক।

হুমায়ূন আহমেদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হলো অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করা। এ বিয়ের কারণে আলোচিত ও সমালোচিত হয়েছেন দুজনেই। হুমায়ূন-শাওনের বিয়ের দিনের প্রস্তুতি সম্পর্কে খুব কমই জানা যায়। তবে লেখকপত্নী শাওনের ফেসবুক পোস্ট এবং বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদমাধ্যমের খবরে অনেক তথ্যই উঠে আসে।

লেখকের সঙ্গে শাওনের বিয়ে হয় ২০০৪ সালের ১২ ডিসেম্বর। ইতোপূর্বে তাদের বিয়ের বিষয়ে শাওন জানিয়েছিলেন, খুব সাদামাটাভাবেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। শাওন ভেবেছিলেন—কোনোরকম একটা শাড়ি পরে তিনবার কবুল বলার পর একটা নীল রঙের কাগজে সাইন করে বিয়েটা হয়ে যাবে। কিন্তু বিয়ের আগের দিন তাকে জোর করে নিউমার্কেট পাঠান হুমায়ূন আহমেদ। একটি হলুদ শাড়ি কিনে এনে গায়ে কিছুটা হলুদ মাখতে বলেছিলেন লেখক।

শাওনকে হুমায়ূন বলেছিলেন, ‘তোমার নিশ্চয়ই বিয়ে ও গায়েহলুদ নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমাকে বিয়ে করার কারণে কোনোটাই পূরণ হচ্ছে না। আমি খুবই লজ্জিত। তারপরও আমি চাই, আজ সন্ধ্যায় তুমি হলুদ শাড়ি পরে ফুল দিয়ে সাজবে, নিজের জন্য, তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য, আমার জন্য। আমরা দুজন মিলে আজ গায়েহলুদ করব।’

সন্ধ্যায় বেশ সেজেছিলেন শাওন। হঠাৎ দরজায় ধুমধাম শব্দ শুনতে পান তিনি। দরজা খুলে দেখেন ডালা-কুলা হাতে লোকজন দাঁড়িয়ে আছেন। খানিক দূরে লাল পাঞ্জাবি পরে ঠোঁট টিপে হাসছেন হুমায়ূন আহমেদ। এরপর হইহই করে লেখক তার বন্ধুদের নিয়ে ঘরে ঢোকেন। তারা শাওনের হাত ধরে টেনে নিয়ে যান পাশের রুমে।

বিয়ের দিন চার-পাঁচটি প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল ছোট একটি কক্ষ। অতিথিরা হ‌ুমায়ূন আহমেদের হাতে রাখি পরিয়েছিলেন। শাওনের ভাষায়—সে এক অন্যরকম গায়েহলুদ। সেদিন শাওন ও হুমায়ূন আহমেদ, উভয়ের গাল ছিল কাঁচা হলুদে রাঙা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X