দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুকে নিয়ে ১২টি ভাষায় কবিতাপাঠ

বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চূয়ালি কবিতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চূয়ালি কবিতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি : সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২টি ভাষায় কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে কবিতাপাঠের উদ্বোধন করেন স্বাধীনতার কবি নির্মলেন্দু গুণ। কবি নির্মলেন্দু গুণ তার নিজের লেখা কবিতা ‘আগস্ট শোকের মাস, কাঁদো’ কবিতা স্বকণ্ঠে পাঠ করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্দেশক, কবি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির চেয়ারম্যান মঞ্চসারথী আতাউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। এই সাংস্কৃতিক বৈচিত্র্যই আমাদের দেশকে মহিমান্বিত করেছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা আমাদের অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে‌। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক কবিতাপাঠের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং এবং অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট সঞ্জীব দ্রং।

শোকের পংক্তিমালায় সাঁওতাল ভাষায় কবিতা পাঠ করেন কবি সুবোধ এম বাস্কে, হাজং ভাষায় দোলন হাজং, মারমা ভাষায় কবি রিপ্রুচাই মারমা, চাকমা ভাষায় আনন্দ জ্যোতি চাকমা, মণিপুরি ভাষায় কবি এ কে শেরাম, ত্রিপুরা ভাষায় কবি বরেন্দ্র লাল ত্রিপুরা, গারো ভাষায় কবি থিওফিল নকরেক ও কবি মিঠুন রাকসাম, নাগরী ভাষায় কবি হরেন্দ্রনাথ সিং, কুড়ুক ভাষায় কবি স্বপন এক্কা, কোচ ভাষায় কবি যুগল কিশোর কোচ, বানাই ভাষায় কবি রিপন বানাই এবং সাদ্রী ভাষায় কবি সনজিৎ কুমার সিংহ কবিতা পাঠ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

১০

‘তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে’

১১

‘হিল্লা বিয়ে’, ইসলামে এর বিধান কী?

১২

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

১৩

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

১৪

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৫

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

১৬

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

১৭

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

১৮

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

১৯

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

২০
X