চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বই পড়ে পুরস্কার পেল ৬ হাজার শিক্ষার্থী

পুরস্কার বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
পুরস্কার বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

শিশুদের মানসিক বিকাশ ও মানবিক গুণাবলি জাগ্রত করতে বই পড়াকে আরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে তিনি এ আহ্বান জানান।

গ্রামীণফোনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রামের ১০৬টি স্কুলের ৬ হাজার ২৮ শিক্ষার্থী বই পড়ে পুরস্কার পেয়েছে।

মেয়র ডা. শাহাদাত বলেন, ‘তোমরাই দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। বই পড়ার মাধ্যমে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে, নৈতিক উন্নয়ন ঘটবে। আর এ উন্নয়ন সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, চিকিৎসক ও গণমাধ্যমব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান মোরশেদ আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম শাখার সংগঠক অধ্যাপক আলেক্স আলিম এবং অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য শামীম আল মামুন।

দিনব্যাপী এ উৎসবে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেছে ৯০টি স্কুলের ৫ হাজার ৩৮০ শিক্ষার্থী। ১৬টি স্কুলের শিক্ষার্থীর হয়ে তাদের শিক্ষক বা সংগঠকেরা পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৪ হাজার ৫০ এবং ছাত্র ১ হাজার ৩৩০ জন।

শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৯১ জন পেয়েছে ‘স্বাগত পুরস্কার’, এক হাজার ৯২৪ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৮৮২ জন ‘অভিনন্দন পুরস্কার’ এবং ১৩১ জন পেয়েছে ‘সেরা পাঠক পুরস্কার’।

বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস শিশুদের আনন্দ দেয়, সৃজনশীলতা বাড়ায় এবং মানবিক করে তোলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X