কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা। ছবি : কালবেলা
মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা। ছবি : কালবেলা

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) ও মাইন্ডশেপারের যৌথ উদ্যোগে ‘লিভিং উইথ রিয়ালিটি’ (বাস্তবতার সঙ্গে বেঁচে থাকা) শীর্ষক সাংবাদিকদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা পরবর্তী সাংবাদিকদের মানসিক ট্রমা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এবং কী করে তা থেকে বেরিয়ে আসা যায়, কী করে নিজেদের মনের ভেতর কথা চেপে না রেখে এর নিরাময় করা যায়, সে সম্পর্কে বিস্তারিত কর্মশালা পরিচালনা করেন মাইন্ডশেপারের ক্লিনিকাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট রুকনুজ্জামান রুপম।

২০ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রায় চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা মনস্তাত্ত্বিক নানাবিধ নিয়ন্ত্রণ, আবেগ ও কাজের সমতা আনয়নের বিভিন্ন ব্যায়াম শেখেন।

এ ছাড়া তারা আলোচকদের সঙ্গে বিভিন্ন মানসিক স্বাস্থ্য ও ট্রমাবিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেন।

বিজেআইএমের আহ্বায়ক স্যাম জাহান বলেন, ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা বাংলাদেশে একটি নতুন ধারণা। ব্যস্ততার কারণে সাংবাদিকদের মধ্যে এ সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার প্রবণতা আরও কম। তাদের এই বিষয়ে আরও বেশি জানানো, সতর্ক করা ও কীভাবে তারা ভালো থাকতে পারেন, সেজন্যই এই আয়োজন।’

মাইন্ডশেপারের মুখপাত্র সাজ্জাদ হোসেন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিজেরা যখন নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে শিখবেন, তখন তারাই কিন্তু সম্পূর্ণ সমাজে এ সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবচাইতে বেশি সহায়ক হবেন। এ ধরনের আয়োজনের অংশ হতে পেরে মাইন্ডশেপার গর্বিত।’

অনুষ্ঠান শেষে বিজেআইএম ও মাইন্ডশেপার কর্তৃক অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X