কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত

২০২৪-২০২৭ মেয়াদে ১১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ‘রপ্তানি নীতিমালার’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১১০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রপ্তানি নীতিমালা করা হয়েছে। যাতে নতুনভাবে ৩টি বিষয়ে গুরুত্ব বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। গুরুত্বগুলো হলো- ১. ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সহায়তা বাড়াতে তাগিদ দিয়েছেন। ২. উন্নয়নশীল দেশ হলে বিশেষ কিছু সুবিধা হারাবে বাংলাদেশ, তাই বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ৩. শাকসবজি-ফল আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থাগ্রহণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশীয় পণ্যের গুণগত মান বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মো. মাহবুব হোসেন বলেন, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানি গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। ওই কোম্পানি ১৪ জন বোর্ড ও ডিরেক্টরের সমন্বয়ে গঠিত হবে। কোম্পানির প্রাথমিক মূলধন হবে এক হাজার কোটি টাকা। পদ্মা সেতুর ব্যবস্থাপনা পুরোপুরি দেশীয় কোম্পানি নিয়ন্ত্রণ করবে।

তিনি বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবাই দুর্নীতির সঙ্গে জড়িত না। কিছু সরকারি কর্মকর্তা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দুর্নীতির সঙ্গে জড়িতদের তথ্য সরকারের নজরে আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিবাজদের কোনো সহানুভূতি দেখানো হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X