এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আইএমএফের ঋণ অনুমোদন, আসবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার

ডলার। ছবি : কালবেলা গ্রাফিক্স
ডলার। ছবি : কালবেলা গ্রাফিক্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে। সংস্থাটির বোর্ড সভায় সোমবার (২৩ জুন) এই অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয় ১২ মে অনুষ্ঠিত ‘স্টাফ লেভেল এগ্রিমেন্ট’-এর আলোচনার ভিত্তিতে। ওই বৈঠকে আইএমএফ বাংলাদেশের অনুরোধে একসঙ্গে দুই কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়ে সম্মতি দেয়।

এর আগে তিন কিস্তিতে আইএমএফ বাংলাদেশকে ২ দশমিক ৩১ বিলিয়ন ডলার দিয়েছে। আর গত ১২ মে সমঝোতার পর আইএমএফ এক বিবৃতিতে জানায়, আগামী ২৩ জুন অর্থ ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, আমরা আইএমএফের ঋণ ছাড়ের তথ্য পেয়েছি। তাদের চুক্তি অনুযায়ী ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

তিনি জানান, বৈঠক শেষে আইএমএফ তা ওয়েবসাইটে প্রকাশ ও বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক ই-মেইল পাঠাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইএমএফ থেকে অর্থ ছাড় নিশ্চিত করতে কিছু সময় লাগে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ অর্থ ছাড়ের ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। মুখপাত্রের দপ্তর জানায়, সোমবার মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, যা বিপিএম ৬ অনুযায়ী ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এখন নতুন ঋণ যোগ হলে রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

জানা গেছে, জুন মাসের জন্য নিট আন্তর্জাতিক রিজার্ভ (NIR) লক্ষ্যমাত্রা আইএমএফ নির্ধারণ করেছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার। তবে সেটি অর্জন কঠিন বিবেচনায় সরকার গত ১২ মে লক্ষ্যমান পরিবর্তনের প্রস্তাব দেয় এবং ১৮ বিলিয়ন ডলারের নিচে রাখার অনুমতি পায়।

বর্তমানে এনআইআর হিসেবে রিজার্ভ রয়েছে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের অর্থ যোগ হলে ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়াবে সাড়ে ১৮ বিলিয়ন ডলারের মতো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি রিভাইজড লক্ষ্য পূরণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X