স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বার্সেলোনা’র বিপক্ষে খেলবে মেসিরা, কবে কখন

ইন্টার মায়ামির জার্সিতে মেসি-সুয়ারেজ। ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামির জার্সিতে মেসি-সুয়ারেজ। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতে মাঠে নামছে ইন্টার মায়ামি। সদ্য শেষ হওয়া মৌসুমে এমএলএস কাপ জেতা লিওনেল মেসির দল এবার প্রাক-মৌসুম কাটাবে দক্ষিণ আমেরিকা সফরে।

এই সফরের অংশ হিসেবে ইন্টার মায়ামি খেলবে ‘বার্সেলোনা’র বিপক্ষে। তবে এটি স্পেনের বার্সেলোনা নয়, ইকুয়েডরের জনপ্রিয় ক্লাব বার্সেলোনা এসসি। এক বিবৃতিতে ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে জানায়, ক্লাবটি পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে একাধিক প্রীতি ম্যাচ খেলবে।

দলটির প্রাক-মৌসুম সফর শুরু হবে পেরু থেকে। আগামী ২৪ জানুয়ারি লিমার আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

৩১ জানুয়ারি কলম্বিয়ায় দুবারের কোপা লিবার্তাদোরেসজয়ী ও ১৮ বারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

দক্ষিণ আমেরিকা সফরের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরে। গুয়ায়াকিলের এস্তাদিও মনুমেন্টাল বাঙ্কো পিচিঞ্চায় শক্তিশালী বার্সেলোনা এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ মুখোমুখি হবেন আরেক ‘বার্সেলোনা’র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১০

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১১

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১২

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৩

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৪

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৫

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৬

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৭

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৮

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৯

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

২০
X