কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

ব্যাংকিং কার্যক্রম চলছে। পুরোনো ছবি
ব্যাংকিং কার্যক্রম চলছে। পুরোনো ছবি

আজ মঙ্গলবার (০১ জুলাই) ব্যাংক হলিডে। দেশের সব ব্যাংকে আজ লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে স্থগিত থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ার লেনদেন ও। প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। এ দিনগুলোতে ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব সম্পন্ন ও চূড়ান্তকরণের কাজ করে থাকে। এ জন্য দেশের সব তপশিলি ব্যাংক গ্রাহক লেনদেন বন্ধ রাখে।

তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ছুটির দিনে ব্যাংকগুলো গ্রাহকদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা সেবা দেবে না। তবে এটিএম থেকে টাকা উত্তোলনের মতো নিরবচ্ছিন্ন পরিষেবা চালু থাকবে। আজ ডিএসই ও সিএসই উভয় স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

ব্যাংক হলিডে কেন হয়?

৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। এ দিন সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট তৈরি করা হয়। এরপর দিন ১ জুলাই পালন করা হয় ব্যাংক হলিডে। এ সময় ব্যাংক কর্মকর্তারা যেন নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজ করতে পারেন, তাই এদিন গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ থাকে।

এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম।

তবে বাংলাদেশ ব্যাংক এবং অন্য ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে।

শেয়ারবাজারও বন্ধ থাকবে

ব্যাংক হলিডের কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এও লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জেই।

৩১ ডিসেম্বরও থাকে ব্যাংক হলিডে

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X