কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছরের রপ্তানি খাতে এমন সংকট দেখিনি : এ কে আজাদ

এ কে আজাদ। ছবি : সংগৃহীত
এ কে আজাদ। ছবি : সংগৃহীত

৪০ বছরে ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখিনি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। তিনি বলেন, ব্যবসায়ীরা এ খানতে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি। কিন্তু এখন ব্যবসায়ীরা হতাশ ও ক্ষুদ্ধ।

রোববার (২০ জুলাই) ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ কে আজাদ বলেন, ইন্দোনেশিয়ায় আমার একটি যৌথ উদ্যোগ রয়েছে। সেখানে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছেন। লবিস্ট নিয়োগ করছেন। প্রতিটি স্তরে আলোচনা করছেন। কিন্তু বাংলাদেশে আমরা এমন সুযোগ পায়নি।

তিনি বলেন, আমার এক ক্রেতা জানিয়েছেন, ১ তারিখ থেকে বাংলাদেশের ওপর যে শুল্ক বসবে তা সরানো না গেলে আমাকে শুল্কের ৩৫ শতাংশ বহন করতে হবে। এখন প্রশ্ন হলো কীভাবে আমি সেই শুল্ক বহন করব।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, আপনারা সাত-আট মাসের জন্য দায়িত্বে আছেন বলে জানিয়েছেন। এরপর চলে যাবেন। তখন আমরা কোথায় যাব। আমাদের কার কাছে ফেলে রাখছেন।

এর আগে গতকাল সরকার থেকে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর শুল্ক নির্ধারণ করবে না। এটি করবে ট্রাম্প প্রশাসন। সরকারে উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি পারেন, ওই পর্যায়ে কিছু চেষ্টা করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X