কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভ আরও বাড়ল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার হিসাবে গণনা করা হয়। এর আগের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। তখন বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

বিশ্বমান অনুযায়ী, কোনো দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা উচিত। সেই মানদণ্ডে বাংলাদেশ বর্তমানে সীমারেখা অতিক্রম করে তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে রয়েছে।

রিজার্ভ গঠিত হয় মূলত প্রবাসী আয়, রপ্তানি আয়, বৈদেশিক ঋণ ও বিনিয়োগ থেকে আসা ডলার দিয়ে। অপরদিকে, আমদানি ব্যয়, ঋণের সুদ পরিশোধ, বিদেশি কর্মীদের পারিশ্রমিক, শিক্ষা ও ভ্রমণ খরচসহ বিভিন্ন খাতে ডলার ব্যয়ের ফলে রিজার্ভ কমে যায়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরে এসেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংককে আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি; বরং উল্টোভাবে বাজার থেকে ডলার ক্রয় করতে পেরেছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ সালের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জুন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর পর তা বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করে এবং একই বছরের অক্টোবরে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X