এইচএম মাহিন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে ফার্মেসিতে মিলল অবৈধ ওষুধ ও প্রসাধনী, লাখ টাকা জরিমানা

গুলশান ১-এ জাতীয় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা
গুলশান ১-এ জাতীয় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ১-এর তামান্না ফার্মেসিতে গোপনে বিক্রি হচ্ছিল বিদেশ থেকে অবৈধভাবে আনা যৌন উত্তেজক ওষুধ, প্রসাধনী ও শিশুখাদ্য। পণ্যের গায়ে নেই কোনো আমদানিকারকের তথ্য, নেই প্রয়োজনীয় অনুমোদনও।

এমন ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার পরিচালিত এই অভিযানে ফার্মেসিটির প্রতিটি ড্রয়ার ও কেবিনেট ঘেঁটে উদ্ধার করা হয় ২০টিরও বেশি ধরনের যৌন উত্তেজক ওষুধ, যেগুলো বিদেশ থেকে চোরাই পথে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে অধিদপ্তর।

উদ্ধার করা পণ্যের মধ্যে শিশুদের জন্য প্রক্রিয়াজাত দুধ ও বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীও রয়েছে, যেগুলো ট্রলি ব্যাগে করে আনা হয়েছে নিয়মবহির্ভূতভাবে।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

এই অপরাধে তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বরিশাল ফার্মেসি ও গুলশান ফার্মাকেও যথাক্রমে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব ফার্মেসির কর্মকাণ্ড সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং দীর্ঘমেয়াদে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।

তামান্না ফার্মেসির মালিককে ডেকে পাঠিয়ে লিখিত মুচলেকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্ক করে বলা হয়েছে, পুনরায় এমন কর্মকাণ্ড ঘটলে লাইসেন্স বাতিলসহ স্থায়ীভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X