কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় এখন তা নিভিয়ে ফেলা হয়েছে।

রাজধানীর বিশম্ভর দাস মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট রাজ্যসভার সংসদ সদস্যদের আবাসিক কমপ্লেক্স। দুপুর ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস বিভাগ আগুন লাগার খবর পায়। একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, খবর পেয়ে ৬টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না। ট্যাঙ্ক এবং পাইপলাইনে কোনো পানি ছিল না। একজন বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছেন, আগুন দেখার পর আমরা অগ্নিনির্বাপক ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো পানি ছিল না। ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না।

প্রচারিত ছবিতে অ্যাপার্টমেন্টগুলোর নিচের দুই তলায় কাঠামোগত ক্ষতি দেখা গেছে। ভেতরে আলামত সংগ্রহে কাজ করছে কয়েকটি সংস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। এর পেছনে কেউ জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X