সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্যের একাংশ। ছবি : কালবেলা
সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় পণ্যের একাংশ। ছবি : কালবেলা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল, ৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মশাখরা, ঘোনা, মাদরা, হিজলদী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় পদ্মশাখরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর থানার হাড়দ্দা এলাকায় ইছামতি নদীর পাড় থেকে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। একই দিনে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আরেকটি দল কলারোয়া থানার ঝাউডাঙ্গা পাকা রাস্তা এলাকা থেকে একটি মোটরসাইকেল ও ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ ছাড়া, বাঁকাল চেকপোস্ট, পদ্মশাখরা, হিজলদী, মাদরা ও ঘোনা বিওপির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে দেশের রাজস্ব ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের ক্ষতিসাধন করছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘দেশীয় শিল্প রক্ষা, রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১০

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১১

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১২

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৩

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৫

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৬

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৭

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৮

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৯

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

২০
X