ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাব্বিরের কাটা মাথা উদ্ধার, লোমহর্ষক বর্ণনায় উঠে এলো ভয়ংকর তথ্য

প্রধান অভিযুক্ত আব্দুর হামেদ। ছবি : কালবেলা
প্রধান অভিযুক্ত আব্দুর হামেদ। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিরপুর এলাকায় বরেন্দ্র সেচ পাইপের ভেতর থেকে সবুজের মাথা উদ্ধার করা হয়।

সাব্বির হোসেন সবুজ উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, সাব্বির হোসেন সবুজ ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। থানায় এ সংক্রান্ত একটি জিডি করে তার পরিবার। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ নিখোঁজ সাব্বির হোসেন সবুজকে খুঁজতে থাকে।

ঘটনার বর্ণনা দিয়ে মারুফাত হুসাইন বলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর মণ্ডলপাড়া গ্রামের আব্দুর হামেদ ২০০৫ সাল থেকে সবুজদের বাড়িতে কাজ করেন। গত ২৩ সেপ্টেম্বর সবুজ তাদের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য আব্দুর হামেদকে ডেকে নিয়ে যান।

এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন হামেদ। এতে ঘটনাস্থলে মারা যান সবুজ। পরে মরদেহ পুকুরের পানিতে ডুবিয়ে রেখে বাড়ি থেকে একটি হাসুয়া এনে মরদেহটি তিন টুকরো করা হয়। পরে দুই টুকরো ধান ক্ষেতে পুঁতে রেখে মাথাটি পাশে নলকূপের পাইপের ভেতরে রেখে দেওয়া হয়।

পুলিশ সুপার আরও বলেন, রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আব্দুর হামেদ। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া মাথা, ব্যবহৃত হাসুয়া ও কোদাল উদ্ধার করা হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। বর্তমানে হত্যার তদন্ত চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X