কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস-বাংলার বহরে তৃতীয় এয়ারবাস

ইউএস বাংলার বহরে যুক্ত হওয়া এয়ারবাস। ছবি : কালবেলা
ইউএস বাংলার বহরে যুক্ত হওয়া এয়ারবাস। ছবি : কালবেলা

দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি এয়ারবাস।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তারা এয়ারবাস এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি গ্রহণ করেন। এ নিয়ে এয়ারলাইন্সটিতে ওই কোম্পানির ৩টি উড়োজাহাজ যুক্ত হলো।

ইউএস-বাংলার কর্মকর্তারা বলছেন, ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে বেসরকারি এই এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্সে রূপ নিল।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, স্পেনের ট্যুরেল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বৃহদাকার এই উড়োজাহাজে আসনসংখ্য ৪৩৬।

তিনি বলেন, যাত্রী সেবার কথা বিবেচনা করে নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে চালানোর পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X