কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে রপ্তানি আয় কমেছে

অক্টোবর মাসে রপ্তানি আয়ে ধস নেমেছে। ছবি : সংগৃহীত
অক্টোবর মাসে রপ্তানি আয়ে ধস নেমেছে। ছবি : সংগৃহীত

অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। এর পাশাপাশি লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় কমেছে ২৮ দশমিক ৩৫ শতাংশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে বাংলাদেশে তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাবদ আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ একক মাস হিসেবে ২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় ২০২৩ সালের অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে, একক মাস হিসেবে রপ্তানি আয় কমার পাশাপাশি সরকারের লক্ষ্যমাত্রা পূরণেও ব্যর্থ হয়েছে। অক্টোবর মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫২৫ কোটি ১০ লাখ ডলার। আর আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ২৮ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

ইপিবির তথ্য মতে, ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য এবং বাইসাইকেলসহ সকল খাত মিলে অক্টোবর মাসে রপ্তানি আয় হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ডলার। যা ২০২২ সালের অক্টোবর মাসে ছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলার। সেই হিসেবে রপ্তানি আয় কমেছে ৫৯ কোটি ৪৬ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, সব মিলে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে এক হাজার ৭৪৪কোটি ৭৪ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসেবে অর্থবছরের চার মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৩ দশমিক ৫২ শতাংশ। তবে এ সময় লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় কম হয়েছে ৯ দশমিক ৩১ শতাংশ।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনে রপ্তানি আয় আরও কমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X