কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার টিসিবির ট্রাকে মিলবে স্বস্তি

ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি : সংগৃহীত
ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ছবি : সংগৃহীত

টিসিবির খোলা ট্রাকে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে থাকা মানুষরা এসব পণ্য কিনতে পারবেন।

সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, টিসিবির কার্ডের মাধ্যমে ঢাকাতে ১৩ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকাতে ২৫ থেকে ৩০টি ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার যোগ হবে। প্রতিটি ট্রাকে ৩০০ জন করে এই পণ্যগুলো পাবে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিক্রি হবে। পরে সব দিনই এই কর্মসূচি চলবে উল্লেখ করে সচিব বলেন, একেক দিন ঢাকার একেক স্পটে এসব পণ্য বিক্রি করা হবে।

তপন কান্তি ঘোষ বলেন, ‘এই সেলে যে কেউ ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবেন। তবে এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেওয়া হবে।’

তিনি জানান, যিনি আগে আসবেন তিনি আগে পাবেন, এই ভিত্তিতে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে। আমদানি বাড়লে এই ট্রাকসেলের পরিধি বাড়ানো হবে। সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয়।

বাণিজ্য সচিব বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডের আওতাধীনরা যেন এই পণ্য না নেন, এই বিষয়টি নিশ্চিতে তদারকি করা হবে।

বৈশ্বিক অবস্থা ও ডলারের বিনিময় হারের দাম বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে বলে দাবি করেন বাণিজ্য সচিব। তবে বাজার স্থিতিশীল রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, ১০ হাজার ৯৫ টন আলু আমদানি হয়েছে। ২ লাখ টন আলুর আইপি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

১০

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১২

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১৩

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১৪

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৫

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৬

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৭

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৮

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

২০
X