শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য সফরে এফবিসিসিআই প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য সফরে গেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এ প্রতিনিধিদল কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। এ সফরে বাংলাদেশের হয়ে আরও ৪৪ জন ব্যবসায়ী অংশ নেবেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগদান করেন ব্যবসায়ীরা।

পূর্বনির্ধারিত সফরে বাণিজ্য ও বিনিয়োগ সর্ম্পক জোরদারের বিষয় আলোচনা হবে। যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘টেক অ্যান্ড ইনোভেশন: অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে যোগদান করবেন এফবিসিসিআই সভাপতি। পরে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর সঙ্গে সাক্ষাৎ এবং একটি সমঝোতা চুক্তি সই করবে এফবিসিসিআই।

সফরে বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যে বিজনেস টু বিজনেস (বিটুবি) সভা, যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক সভা হওয়ার কথা রয়েছে। সবশেষ আগামী বৃহস্পতিবার (২৯ নভম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এফবিসিসিআইর প্রতিনিধি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X