কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলার তারিখ নির্ধারণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরোনো ছবি
রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরোনো ছবি

আগামী ২১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান।

তিনি বলেন, ২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, এবারের মেলায় ১৫ থেকে ১৮টি দেশ অংশ নেবে। মেলায় স্টল সংখ্যা ৩০০। ইতোমধ্যে মেলা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইপিবি সূত্রে জানা গেছে, স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারাসংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে এতে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আসন্ন মেলায় তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হয়েছে শেরেবাংলা নগরে।

কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয় এবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X