মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়

ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিয়েছেন উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম। ছবি : কালবেলা
ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিয়েছেন উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম। ছবি : কালবেলা

নাটোরে সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিয়েছেন উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদ।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে অবসরে যাওয়া এ দুজনকে বিদায় সংবর্ধনা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির মাঠে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারী শিক্ষক মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফ এম আলী হায়দার। এ ছাড়া আরও বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজনীন সুলতানা, কলেজ শিক্ষক আসাদ বিন সাঈদ ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুলাহ সাদি বলেন, আমি ষষ্ঠ শ্রেণি থেকে স্যারকে পেয়েছি। আমি কোনোদিন দেখিনি স্যার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। স্যার সব সময় আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেছে। আমরা অনেক দুষ্টামি করেছি; কিন্তু স্যার আমাদের কখনো চড়া গলায় কথা বলেননি। স্যার আমাদের বুঝিয়েছেন। স্যার এমন কিছু করে গেছেন যে স্যারকে ভোলা যাবে না।

সাবেক এ সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষক ও শিক্ষিকারা অনেক ভালো মনের মানুষ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার রশিদ বলেন, দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে চাকরি করেছেন সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদ। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় জানানো হয়েছে।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা সিনিয়র সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর তাদের এ বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X