সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ানোর একদিন পরই কমলো সোনার দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রেকর্ড বৃদ্ধির একদিন পর সোনার দাম কমানোর ষোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। আজকে যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

গতকাল বুধবার সোনার ভরি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

এর আগে, গত বছরের ২৩ ডিসেম্বর সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালেই ২৯ বার সোনার দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১০

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১১

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১২

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৪

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৫

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৬

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৮

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৯

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

২০
X