কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রোজায় কম লাভে পণ্য বিক্রির আহ্বান মন্ত্রীর

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা

রমজান মাসে কম লাভে পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘বাংলাদেশ প্রাণিসম্পদখাত : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’-বিষয়ক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পরিপ্রেক্ষিত এ কর্মশালায় আয়োজন করে।

এ সময় মন্ত্রী আরও বলেন, রমজান মাসে ন্যায্যমূল্যে দুধ, ডিম, মাছ, মাংস সরবরাহের জন্য ইতোমধ্যে অংশীজনদের সাথে সভা করা হয়েছে। রমজানকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ভ্রাম্যমাণ পদ্ধতিতে বিক্রির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের উৎপাদন আছে, বাজারে মাছ আছে, ডিম আছে, মুরগি আছে, সব আছে, কিন্তু দাম অনেক সময় ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেমন মাছ উৎপাদন বাড়ছে, মুরগি উৎপাদন বাড়ছে, ডেইরি খাতে উৎপাদন বাড়ছে, দুগ্ধজাত দ্রব্যের উন্নয়ন হচ্ছে। এর সাথে সাথে আমাদের দেশের মানুষের নৈতিক অধঃপতন বাড়ছে।

মন্ত্রী বলেন, উদ্যোক্তা যারা উৎপাদনের সাথে জড়িত তাদের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার নিশ্চয়ই আছে। আবার ভোক্তাদেরও সামর্থ্য ও ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য হাতে পাওয়ার অধিকার আছে। উৎপাদক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা আছে। তারা গ্রাম থেকে অল্প দামে পণ্য ক্রয় করে শহরে এনে অত্যধিক মূল্যে বিক্রয় করছে। গণমাধ্যমে এ বিষয়টি তুলে ধরতে হবে। মধ্যস্বত্বভোগীদের অতি লোভের আকাঙ্ক্ষার রাশ টেনে ধরতে হবে।

প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে উৎপাদন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।

আব্দুর রহমান আরও যোগ করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, উৎপাদনের সাথে সম্পৃক্ত উৎপাদক-খামারি ও গণমাধ্যমের সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করে এগোলে দুধ, ডিম, মাংস ও মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি এসব পণ্য ন্যায্যমূল্যে সবার কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, কোনো জাতি কখনোই তার উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার রাজনৈতিক অঙ্গীকার না থাকে। এ কারণে বঙ্গবন্ধুর সূচিত পথ ধরে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছেন। এ জাতি থেমে থাকতে পারে না। কিন্তু আমাদের লোভ-লালসা এবং আমাদের আরও বেশি চাই, এই জায়গা শক্ত হাতে ধরতে হবে। আমাদের সামাজিক ক্যাম্পেইন এবং রাজনৈতিক অঙ্গীকারের জায়গা জাতির কাছে নিয়ে আসতে হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, প্রাণিসম্পদের খাদ্য উপকরণ কম মূল্যে দেওয়া সম্ভব হলে উৎপাদন খরচ কমে যাবে। রমজান মাসে মাছ মাংস দুধ ডিমের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে।

পরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা এবং ডিবিসি টেলিভিশনের বার্তা সম্পাদক প্রণব সাহা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন পরিচালক মো. আব্দুর রহিম। ‘বাংলাদেশ প্রাণিসম্পদখাত : চ্যালেঞ্জ ও সম্ভাবন’ বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান কারিগরী সমন্বয়ক ড. মো. গোলাম রব্বানী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১০

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১১

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১২

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৩

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৪

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৫

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৬

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৭

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৮

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৯

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

২০
X